রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

জঙ্গি-সন্ত্রাসীদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে পুলিশ : আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ফাইল ছবি

পুলিশ সবসময় জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনাল ও কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, একটা সময় দেশের ৬৩ জেলায় জঙ্গিরা আক্রমণ করেছিল। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে সন্ত্রাসের জনপদ প্রতিষ্ঠা করার মতো অবস্থা হয়েছিল। সে অবস্থা থেকে উত্তরণে আমরা সবাই মিলে কাজ করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি করেছেন। তিনি আমাদের লজিস্টিক বৃদ্ধি, ইকুপমেন্ট বৃদ্ধি, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা দেখেছেন সবসময় আমরা (পুলিশ) জঙ্গি ও সন্ত্রাসীদের থেকে এক ধাপ এগিয়ে থাকি। 

আরো পড়ুন: বাংলাদেশীদের ওপর থেকে ওমানের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার

কিছুদিন আগেও আপনারা লক্ষ করেছেন, নেত্রকোণায় আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা আমাদের সাইবার ক্রাইম, জঙ্গি সেলে ও সব ছোট ছোট ইউনিট সচেতন ও সবাই সতর্ক আছে। জঙ্গি হামলা বা হুমকির কোনো সংবাদ আমাদের কাছে নেই। দেশবাসী নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করবে। আমরা সব সময় দেশবাসীর পাশে আছি।

তিনি বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অক্ষুণ্ন থাকবে। টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ পর্যটকদের সহযোগিতা করবে। 

গরুর হাটের চাঁদাবাজির বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, উত্তরায় চাঁদাবাজির একটা ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে সেখানে আমাদের সদস্যরা গিয়েছে। ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদাবাজির মামলা নেওয়া হয়েছে। আমরা কাউকে ছাড় দেব না। তবে কেউ যদি চাঁদাবাজি করতে চায়, তারা যেন প্রস্তুত হয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এইচআ/ আই.কে.জে


জঙ্গি-সন্ত্রাসী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250