বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতার এ হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে হামাস। খবর রয়টার্সের।

হামাসের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার সময় ফিলিস্তিনি গোষ্ঠীটির নেতারা আমেরিকার তরফে প্রস্তাব করা সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এতে অন্যান্যের মধ্যে হামাসের নির্বাসিত গাজাপ্রধান ও শীর্ষ আলোচক খালিদ আল-হাইয়্যা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের লেগতিফিয়া পেট্রলস্টেশন থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। পেট্রলস্টেশনের কাছেই একটি ছোট আবাসিক মহল্লা রয়েছে, সেখানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কাতারের আমিরের গার্ড এই মহল্লা ২৪ ঘণ্টা পাহারা দিয়ে আসছিল। বিস্ফোরণের প্রায় এক ঘণ্টা পর অ্যাম্বুলেন্সসহ অন্তত ১৫টি পুলিশ ও সরকারি গাড়ি বিস্ফোরণস্থলের চারপাশের সড়কে জড়ো হয়েছিল। তবে গতকাল ঠিক কোন সময়ে হামলার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

জে.এস/

ইসরায়েলের বিমান হামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250