শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এসএসসি শুরু কাল, পরীক্ষায় বসছে ২০ লাখের বেশি পরীক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০১ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি)। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে। মোট ৩ হাজার ৭০০ কেন্দ্রে হবে এই পরীক্ষা।

প্রতিবছরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। তবে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না।

শিক্ষামন্ত্রী মনে করেন, পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর একধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা

এদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। এবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে এই পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ই মার্চ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ই মার্চ।

পরীক্ষা উপলক্ষে ১৩ই ফেব্রুয়ারি থেকে আগামী ১২ই মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার অন্য নিয়মগুলো মোটামুটি আগের মতোই মানতে হবে।

এসকে/ 

শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250