বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

১৩০ বছর বয়সী নারী হজযাত্রীকে ফুল দিয়ে বরণ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ১২ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র হজ করতে সৌদি আরব পৌঁছেছেন ১৩০ বছর বয়সী এক নারী। প্রবীণ নারীর নাম সারহোদা সাতিত। তিনি আলজেরিয়া থেকে হজ করতে এসেছেন।   

মঙ্গলবার (১১ই জুন) জেদ্দা বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওই নারী পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

আরো পড়ুন: অস্ত্র মামলায় প্রেসিডেন্ট বাইডেনের ছেলে দোষী সাব্যস্ত

সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর হজযাত্রার প্রশংসা করা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে ওই নারীকে হুইলচেয়ারে করে নেওয়া হচ্ছে।

এসময় বিমানবন্দরের কর্মকর্তাদের তাকে ফুলের মালা পরিয়ে দিতে দেখা যায়। তখন সংশ্লিষ্টদের কল্যাণ চেয়ে ওই নারী বলতে থাকেন, ‘মহান আল্লাহ সৌদি আরব ও এর জনগণের সুরক্ষা করুন।’

সূত্র: আল আরাবিয়া

এইচআ/ 

হজযাত্রী সারহোদা সাতিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250