বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১৮ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দর থেকে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

গতকাল রোববার (১৭ই আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বেবিচক চেয়ারম্যান বলেন, ‘আমরা দ্বিতীয় টার্মিনাল ও সাগরের ওপর নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। এতে মনে হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।’

এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, কাজ কত শতাংশ শেষ হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে নির্ধারিত সময়ে ফ্লাইট চালুর মতো প্রস্তুতি প্রায় শেষের পথে।

পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভূঁইয়া, ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জে.এস/

কক্সবাজার বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250