বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

প্যালেস্টাইনের ওমরাযাত্রীদের ৬ মাস বসবাসের অনুমতি দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

এতদিন ওমরা পালন শেষে দেশে ফিরতে পারলেও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধের কারণে অনেকে সৌদি আরবে আটকা পড়েছেন। এসব অসহায় প্যালেস্টাইনের ওমরাযাত্রীদের কথা মাথায় রেখে তাদের ছয় মাসের জন্য দেশটিতে বসবাসের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। 

সৌদি সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

প্যালেস্টাইন মন্ত্রণালয় বলছে, নিরাপদে দেশে ফেরার আগ পর্যন্ত সৌদি সরকারের এই উদ্যোগ যুদ্ধের ভুক্তভোগী প্যালেস্টাইনদের সাময়িক স্বস্তি দেবে। গত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধ ঘিরে তৈরি হওয়া সংকটের সময়ে এমন সিদ্ধান্তের তাৎপর্যের ওপর গুরুত্ব আরোপ করেছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন আলজেরিয়ায়

গত ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৭৮২ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৭০ হাজার ৪৩ জন।

সূত্র: গালফ নিউজ

এসকে/ 

সৌদি আরব প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250