বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পঞ্চগড়ে কাটলো মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে পৌষের মাঝামাঝি সময়ে টানা ৫দিন পর কাটলো তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। এতে করে কমেছে শীতের প্রকোপ। তবে এখনো বয়ে চলেছে হিমেল হাওয়া।

সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার অফিস জানায়, রোববার (২৯শে ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এর ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৮শে ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর তৃতীয় দফায় ৫ দিন ও ১৩ ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত টানা ৬দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়েছিল।

আরো পড়ুন : যেমন থাকবে আজকের আবহাওয়া

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ও মেঘে জড়ানো জেলার পরিবেশ-প্রকৃতি। সূর্য উঠলেও আকাশে খণ্ড খণ্ড মেঘে ঢাকা পড়ছে সূর্য। উত্তরের প্রবাহিত হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে শীতের পরশ। সকালেই গত দিনের মতো জনজীবনে দেখা গেছে কর্মজীবনের ব্যস্ততা।

এস/ আই.কে.জে/         

পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250