মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে

নাজিব রাজাকের ১৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ওয়ানএমডিবি নামের প্রকল্পে রাষ্ট্রীয় তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। খবর এএফপির।

আজ শুক্রবার (২৬শে ডিসেম্বর) আদালত তাকে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের দায়ে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। রায়ের সময় বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা সব সাজার মেয়াদ একই সঙ্গে কার্যকর হবে।’

এর আগে আজই এ মামলায় দোষী সাব্যস্ত করেন কুয়ালালামপুর হাইকোর্ট। ৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত চারটি এবং অর্থ পাচারের ২১টি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগে বলা হয়, নাজিব ওয়ানএমডিবি থেকে প্রায় ২২০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৫৩ কোটি ৯০ লাখ ডলার) অবৈধভাবে স্থানান্তর করেছিলেন।

কৌঁসুলিরা বলেন, এক দশকের বেশি আগে নাজিব প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও ওয়ানএমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবগুলোয় সরিয়ে নেন।

নাজিব এর আগে ২০২০ সালে ওয়ানএমডিবির প্রায় ৯৯ লাখ ডলার তহবিল আত্মসাতের দায়ে দোষী সাব্যস্ত হন। ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সাল থেকে তার সাজার মেয়াদ শুরু হয়। পরে তার সাজা কমিয়ে ছয় বছর করা হয়।

নাজিবের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে দ্বিতীয় মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেন। এটিকে এখন পর্যন্ত তার বিরুদ্ধে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা বলে বিবেচনা করা হচ্ছে।

নাজিব রাজাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250