বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মামদানি ৯৭ শতাংশ মুসলিম ভোটারের সমর্থন পেয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মুসলিম ভোটাররা ৪ঠা নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের পক্ষে ব্যাপকভাবে ভোট দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি বাড়তে থাকা ক্ষোভের মধ্যেই এই প্রবণতা দেখা গেছে বলে একটি নতুন বুথফেরত জরিপের তথ্য থেকে জানা গেছে। খবর বিবিসির।

মার্কিন সংস্থা ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর)’ জরিপে এ তথ্য প্রকাশ পেয়েছে। জরিপে দেখা গেছে, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানিকে মুসলিম ভোটারদের ৯৭ শতাংশ সমর্থন দিয়েছেন।

এ ছাড়া ভার্জিনিয়ার ডেমোক্রেটিক মুসলিম সিনেটর গাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনে মুসলিম ভোটের ৯৫ শতাংশ পেয়েছেন। মুসলিম ভোটাররা শুধু মুসলিম প্রার্থীদেরই নয়, বরং তুলনামূলকভাবে ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী অমুসলিম প্রার্থীদেরও ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন।

গভর্নর নির্বাচনে জয়ী ডেমোক্রেটিক পার্টির দুই নারী কংগ্রেস সদস্য ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার ও নিউজার্সির মিকি শেরিল মুসলিম ভোটারদের প্রায় ৮৫ শতাংশের সমর্থন পেয়েছেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের পক্ষে অনুকূল নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করা ‘প্রস্তাব ৫০’ মুসলিম ভোটারদের ৯০ শতাংশের সমর্থন পেয়েছে।

সিএআইআর জানিয়েছে, এ জরিপের জন্য তারা এক হাজার ৬২৬ মুসলিম ভোটারের সাক্ষাৎকার নিয়েছে।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250