বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা ন্যাড়া করেছি: জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। স্টেজ শো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজনে তাকে নিয়মিত অংশ নিতে দেখা যায়। 

এসবের মাঝেই প্রথমবারের মতো ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন জায়েদ খান। গত সোমবার (৮ই ডিসেম্বর) ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন তিনি।

মক্কায় পৌঁছে ওমরাহ পালন সম্পন্ন করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অভিজ্ঞতা শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

ওমরাহ সম্পন্ন করে জায়েদ খান নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম ওমরাহ সুন্দরভাবে শেষ করেছি। এটি আমার জীবনের সবচেয়ে শান্তি ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোর একটি। আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তায়ালা সুস্থ রাখুন, সুন্দর রাখুন।' 

ধর্মীয় বিধান অনুযায়ী ওমরাহ পালনের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছেন এই নায়ক। চুল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ থাকা সত্ত্বেও নিঃসংকোচে তা করেছেন তিনি।

জায়েদ বলেন, ‘‘আমি চুল খুব ভালোবাসি। সব সময়ই চুল নিয়ে সচেতন থাকি। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি মাথা ন্যাড়া করেছি। আমার মনে পড়ে, শেষবার চুল পুরোপুরি কাটিয়েছিলাম প্রায় ৩০ বছর আগে। যদিও ‘ক্ষত’ সিনেমার চরিত্রের জন্য চুলে কিছু ডিজাইন করেছিলাম।’’

ওমরাহ পালনকে নিজের জীবনের একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন জায়েদ খান। তিনি জানিয়েছেন, এই আধ্যাত্মিক যাত্রা তাকে আরও দায়িত্বশীল, শান্ত এবং আত্মিকভাবে দৃঢ় করেছে।

নিজের ও ভক্তদের জন্য দোয়া চান এই অভিনেতা।

জে.এস/

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250