শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বাংলাদেশে ডলারের প্রবাহ বাড়বে, কমবে ঘাটতি: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১১ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ডলারের প্রবাহ বাড়বে। ফলে কমবে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার বাড়ার সঙ্গে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় সরকারের এ হিসাবে ঘাটতি কমবে। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও এ হিসাবে ঘাটতির মাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২২শে এপ্রিল) রাতে আইএমএফের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এপ্রিল, ২০২৫’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হচ্ছে। ফলে সরকারকে ডলারের চাহিদা মেটাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে খরচ করতে হয়। এতে রিজার্ভ কমতে থাকে।

অন্যদিকে ডলারের দামও বাড়তে থাকে। যে কারণে চলতি হিসাবে ঘাটতি দেখা দিলে ডলার সংকটের আগাম বার্তা হিসাবে গণ্য করা হয়। চলতি হিসাবে গত আট বছর ধরে ঘাটতি চললেও সাবেক আওয়ামী লীগের সরকার সতর্ক হয়নি। ওই সময়ে বৈদেশিক মুদ্রায় ঋণ করে রিজার্ভ বাড়ানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ডলার সংকটের কারণে গত ২০২১-'২২ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি বেড়ে জিডিপির ৪ শতাংশে উঠেছিল। ওই সময়ে বৈশ্বিক মন্দার কারণে বাংলাদেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এতে ২০২২-'২৩ অর্থবছরে চলতি হিসাবে ঘাটতি কমে আসে। 

ওই অর্থবছরে ঘাটতি কমে জিডিপির ২ দশমিক ৬ শতাংশে নামে। গত ২০২৩-'২৪ অর্থবছরে তা আরও কমে জিডিপির ১ দশমিক ৪ শতাংশ নামে।

এইচ.এস/

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250