মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভারত–পাকিস্তানের মধ্যে একজন করে বন্দিবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান ও ভারত আজ বুধবার (১৪ই মে) একজন করে বন্দী বিনিময় করেছে। দু’জনই দুই দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য। আজ বুধবার আটারি–ওয়াঘা সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। খবর ডন ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান পূর্ণম কুমার শ–কে আজ সকালে ভারতের কাছে হস্তান্তর করে। তিনি গত ২৩শে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে অসাবধানতাবশত পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘পূর্ণম কুমার ২৩শে এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্সের হেফাজতে ছিলেন। আজ সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাঞ্জাবের অমৃতসরের আটারি যৌথ চেকপোস্ট দিয়ে শান্তিপূর্ণভাবে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। উভয় দেশের নিয়ম অনুযায়ী এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।’

৪০ বছর বয়সী পূর্ণম কুমার ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার পরদিন সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে চলে যান। ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই হামলার ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পাকিস্তান রেঞ্জার্সের সদস্য মুহাম্মদ উল্লাহকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ ও দুই দেশের রীতি মেনে হয়েছে বলে দুই দেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এইচ.এস/


ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250