বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটে অভিযুক্ত বিএনপির পদ স্থগিত হওয়া নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিলেটের আলোচিত ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন (৫৪) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের মৃত আব্দুল বারীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

র‍্যাব জানায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাদাপাথর লুটপাটে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাত সোয়া ১১টায় র‍্যাব-৯ এর একটি দল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানাধীন কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১১ই আগস্ট সাহাব উদ্দিনের দলীয় পদ স্থগিত করে বিএনপি। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট ৭টি মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জে.এস/

বিএনপি গ্রেফতার সাদাপাথর লুটপাট সাহাব উদ্দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250