বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

রমজান উপলক্ষে ৭০ টাকায় চিনি বিক্রি করবে সরকার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি

স্থানীয়ভাবে ১০ হাজার টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান উপলক্ষে এসব চিনি কেনা হবে। টিসিবি এসব চিনি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ৭০ টাকা কেজি দরে বিক্রি করবে।

বুধবার (২০শে মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে ১৬০ টাকা কেজি দরে এই চিনি কেনা হবে। 

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, সরকারি প্রতিষ্ঠান থেকে এই চিনি কেনা হবে। যেহেতু বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন কিছু স্টক রয়ে গেছে। ওই স্টক থেকে আপতত কেনা হবে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে চিনি আমদানি করতে একটু সময় লাগছে। এখন যেহেতু এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে তাই সাময়িকভাবে সরকার টু সরকার ১৬০ টাকা কেজি দরে চিনি কেনা হচ্ছে। এই চিনি সরকারি মিলে উৎপাদিত।

আরও পড়ুন: তেল-পেঁয়াজসহ ১০ পণ্যের দাম কমেছে, স্বস্তিতে ভোক্তারা

এছাড়া আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেজিপ্রতি ১০০ টাকা ৮০ পয়সা দরে ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

এসকে/ 

চিনি রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250