বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

এবার যাত্রীর আইফোন পেয়ে ফিরিয়ে দিলো বিমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকা আসেন এক যাত্রী। ফ্লাইট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ভুলে নিজের ব্যবহৃত আইফোন আসনে ফেলে যান তিনি।

আগমন পরবর্তী ফ্লাইটের কেবিন তল্লাশির সময় আইফোনটি পান বিমানের নিরাপত্তারক্ষী। পরে যাত্রীকে খুঁজে বের করে সেই আইফোনটি ফিরিয়ে দেন তিনি।

শনিবার (১৩ই এপ্রিল) বিমানের ব্যাংকক-ঢাকা ফ্লাইট বিজি-৩৮৯ এ আইফোনটি হারায়।

আরো পড়ুন: ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে লঞ্চে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ফ্লাইটটি আগমন পরবর্তী ফ্লাইটের কেবিন তল্লাশির সময় বিমান নিরাপত্তারক্ষী মো. সোলায়মান এয়ারক্র্যাফট এর সিট নং ২৪ ই-তে একটি আইফোন-১৪ পান। বিমান নিরাপত্তা শাখা অনুসন্ধানে জানতে পারেন ফোনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সহধর্মিণী রেহানা আহমেদের।

পরে বিমান নিরাপত্তা শাখার মাধ্যমে আইফোন-১৪ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কর্মচারীদের সততা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। 

এর আগে গত ৪ঠা এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-সৌদির একটি ফ্লাইটে এক যাত্রী ২৩ হাজার সৌদি রিয়ালসহ মানিব্যাগ ফেলে যান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় লাখ ৭২ হাজার টাকা। পরে সেই মানিব্যাগ যাত্রীর হাতে তুলে দিয়েছিল সংস্থাটি।

এইচআ/ 

আইফোন বাংলাদেশ বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250