মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫

#

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১শে জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ শোকবার্তা প্রকাশ করেন।

ইসহাক দার তার শোকবার্তায় লিখেছেন, ‘ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বহু প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি। এ দুঃখের মুহূর্তে বাংলাদেশ সরকার, এর নেতৃত্ব ও জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রইল।’

পাকিস্তান ইসহাক দার বিমান বিধ্বস্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250