বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

১৫ রমজানের পর থেকে বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

রমজানে মেট্রোরেল যাত্রীদের সুবিধার্থে ১৫ রমজানের পর থেকে রেল চলাচলের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, রমজানের শেষ ১৫ দিন মেট্রোরেল চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়ানো হবে। মতিঝিল থেকে সর্বশেষ রেল রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ রেল রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়া ইফতারির আগ মুহূর্তে আড়াইশ মিলি লিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

রোববার (১০ই মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএন ছিদ্দিক।

আরও পড়ুন: রোজায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে: হাইকোর্ট

এমএন ছিদ্দিক বলেন, আসন্ন রমজান মাসের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে একঘণ্টা করে বাড়বে। ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল পানির বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

এসকে/ 

মেট্রোরেল রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250