বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইরানে অস্থিরতার সুযোগে অনুপ্রবেশের চেষ্টা করছে কুর্দি যোদ্ধারা, তেহরানে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমনপীড়নের ফলে সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত অতিক্রম করে ইরানে ঢোকার চেষ্টা করছে। রয়টার্স জানিয়েছে, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ইরাক ও তুরস্ক থেকে এসব যোদ্ধাদের ইরানে পাঠানো হচ্ছে। তাদের উদ্দেশ্য হলো চলমান বিক্ষোভের সুযোগ নিয়ে দেশে আরও বেশি অস্থিতিশীলতা তৈরি করা। ইরানি বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকটি স্থানে এসব কুর্দি যোদ্ধাদের বাধা দিয়েছে এবং তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

তেহরান ইতিমধ্যে বাগদাদ ও আঙ্কারাকে তাদের ভূখণ্ড ব্যবহার করে যেন কোনো অস্ত্র বা যোদ্ধা ইরানে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য জোরালো অনুরোধ জানিয়েছে।

তবে তুরস্কের সরকার সরাসরি এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও তারা সতর্ক করেছে, ইরানে যেকোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ আঞ্চলিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে। উল্লেখ্য, তুরস্ক উত্তর ইরাকে সক্রিয় কুর্দি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে।

ইরানের মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, গত কয়েক দিনের সরকারি দমন-পীড়নে নিহতের সংখ্যা ২ হাজার ৬০০ জনে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে যেকোনো সময় হস্তক্ষেপ করার হুমকি দিচ্ছেন। তেহরানের অভিযোগ, আমেরিকা ও ইসরায়েলের মদতেই কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে।

একদিকে অভ্যন্তরীণ গণবিক্ষোভ আর অন্যদিকে সীমান্ত দিয়ে সশস্ত্র অনুপ্রবেশ—এই দ্বিমুখী চাপে ইরানের বর্তমান শাসকগোষ্ঠী কয়েক দশকের মধ্যে সবচাইতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে ইতিমধ্যে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে এবং অনেক জায়গায় ‘শুট অন সাইট’ বা দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250