রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

মধ্য সেপ্টেম্বরে আসছে ইইউর প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল। তারা নির্বাচনের প্রস্তুতি দেখার জন্য আসছে। গতকাল সোমবার (৪ঠা আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

ইসি সচিব জানান, ইইউর প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দলে তিনজন বিদেশি এবং চারজন স্থানীয় মিলিয়ে সাতজন থাকবেন। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্বাচন কমিশন জেনেছে। এ বিষয়ে এখনো ইসিকে বিস্তারিত জানানো হয়নি।

আগামী জাতীয় নির্বাচন কবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি। তবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে ইসির বিভিন্ন প্রস্তুতির কথাও তুলে ধরেন ইসি সচিব। তিনি জানান, ১০ই আগস্টের মধ্যে বাদ পড়া ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে ৩১শে আগস্টের মধ্যে এই তালিকা চূড়ান্ত করা হবে।

জে.এস/

ইইউ প্রতিনিধিদল প্রাক্‌–নির্বাচনী পর্যবেক্ষক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250