শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

চীনে এনভিডিয়ার এআই চিপে নিষেধাজ্ঞা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

চীনের বাজারে এই নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ৬ শতাংশ পড়ে যায়। ছবি: এক্স

চীনে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার তৈরি চিপ কেনা বন্ধ করতে বলেছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)। মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার জন্য এটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র: আল জাজিরা ও রয়টার্স। 

ব্রিটিশ দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা ও টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার তৈরি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ ‘আরটিএক্স প্রো ৬০০০ ডি’-এর টেস্টিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এই চিপ মূলত চীনা বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, ‘আমরা চীনা সরকার ও চীনের কোম্পানিগুলোর প্রতি সহায়ক থাকতে আগ্রহী।’

চীনে বেশ কয়েকটি বড় কোম্পানি আরটিএক্স প্রো ৬০০০ ডি চিপের জন্য হাজার হাজার ইউনিট অর্ডার দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও, শেষ পর্যন্ত চিপটির চাহিদা খুব একটা বাড়েনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ প্রতিষ্ঠানই এই চিপ ব্যবহার থেকে বিরত থাকে।

চিপটির আগের সংস্করণ ‘এইচ ২০’ নিয়েও চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ তোলে বেইজিং।

চীনের বাজারে এই নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ৬ শতাংশ পড়ে যায়, যা প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য এক হতাশাজনক বার্তা।

বাণিজ্য উত্তেজনা ও ট্রাম্পের ভূমিকা

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন চীন ও আমেরিকার  মধ্যে বাণিজ্য আলোচনা চলছে স্পেনের মাদ্রিদে। আলোচনার পর হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকায় টিকটকের কার্যক্রম এখন বেসরকারি কোম্পানিগুলোর অধীনে যাবে, যেখানে বাইটড্যান্স সংখ্যালঘু শেয়ারধারী হিসেবে থাকবে।

এদিকে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, যেখানে তিনি ব্রিটেনের ‘স্টারগেট’ প্রকল্পে এনভিডিয়ার প্রসেসর সরবরাহ চুক্তি নিয়ে আলোচনায় রয়েছেন। উল্লেখ্য, স্টারগেট একটি এআই অবকাঠামো প্রকল্প, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এবং এতে ওপেনএআইয়ের নেতৃত্বে বড় আকারে তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে।

হুয়াং বলেন, ‘আমি আজ রাতে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে দেখা করব। সম্ভবত উনি বিষয়টি আমাকে জিজ্ঞাসা করবেন।’ তিনি আরও বলেন, ‘দুই দেশ নিজেদের ভূরাজনৈতিক নীতিমালা নিয়ে কাজ করছে, আমরা উভয় পক্ষকেই সমর্থন করব।’

চীনের নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আসে। আর এর পেছনে আমেরিকার পক্ষ থেকে ধারাবাহিকভাবে চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পাল্টা প্রতিক্রিয়া বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

জে.এস/

চীন চিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250