মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৫ই এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবী লীগ।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসছে জুলাই থেকে-- হঠাৎ করে কারা এ ধরনের ঘোষণা দিলো? এ সম্পর্কে আমরা কিছু জানি না।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় যুক্ত হচ্ছে ১৫ শতাংশ ভ্যাট

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। মেট্রোরেলের সুফল মানুষ পাচ্ছে। আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো, আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যাননি।

এসকে/ আই.কে.জে/  

ওবায়দুল কাদের মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250