বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

‘বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বন্ধ থাকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।  

শনিবার (১৬ই নভেম্বর) দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

আদিলুর রহমান খান বলেন, বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে ফোর্স কমিটি গঠন করা হয়েছে। যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। এগুলো চালু করতে আগে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আবারো ১০০ কোটি টাকা দেওয়া হবে। সেতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল। এটি পুনরায় চালু করতে চেষ্টা করা হচ্ছে।  

তিনি বলেন, এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমি দস্যুদের দমন করে আমরা চিনিকলের জমিগুলো উদ্ধার করবো।

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, ২০২০ সালে বন্ধ হয় সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও চালু হয়নি অন্যতম বৃহত্তম এই চিনিকল।

ওআ/কেবি


চিনিকল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250