রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

রাতুলকে উৎসর্গ করে রকসল্টের প্রথম গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল। ফাইল ছবি

তরুণ রক শিল্পীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ‘দ্য কেইজ’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে রকসল্ট। ব্যান্ডটি পথচলার প্রথম মাসেই ‘নিষ্পত্তি’ নামে নিজেদের প্রথম গান প্রকাশ করেছে। গানটি বৃহস্পতিবার (৩১শে জুলাই) সন্ধ্যা সাতটায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিও আকারে এসেছে। অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক ও স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে। গানটি লিখেছেন ব্যান্ডের ভোকালিস্ট সাজ্জাদ আল নাহিয়ান।

রকসল্ট গানটি উৎসর্গ করেছে সদ্য প্রয়াত রক ব্যান্ড ওন্ড-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে। গত ২৭শে জুলাই গানটি প্রকাশের কথা থাকলেও সেদিন রাতুলের মৃত্যুতে গানটির প্রকাশ স্থগিত করা হয়।

ব্যান্ডটির বেজ গিটারিস্ট রাজীব বলেন, ‘কেইজ–এর পুরো জার্নিতে রাতুল আমাদের সঙ্গে ছিলেন। তার সঙ্গে প্রায় প্রতিদিন সাউন্ডের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের আড্ডা ও পরামর্শ হয়েছে। মৃত্যুর দুদিন আগে ২৫শে জুলাই আমরা একসঙ্গে গানটি শুনেছি। তার এই আকস্মিক মৃত্যুর ট্রমা আমরা কাটিয়ে উঠতে পারছি না। গানটি তার স্মৃতিতে উৎসর্গ করছি। তিনি যেখানেই আছেন, যেন ভালো থাকেন।’

জে.এস/

এ কে রাতুল রকসল্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250