বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

পঞ্চগড়ে দিনে রোদ থাকলেও রাতে বাড়ে শীত!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে মাঘের বিদায়ের মধ্য দিয়ে ফাল্গুনের বাতাস বইতে শুরু করেছে। বাড়ছে দিনের তাপমাত্রা। তবে রাতে যেন সেই পৌষ-মাঘের শীত অনুভব করছে উত্তরের এই জেলার মানুষ। 

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার (১৬ই ফেব্রুয়ারি) রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে গত দিনের তুলনায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ।

আরো পড়ুন : বাড়তে পারে রাত-দিনের তাপমাত্রা, থাকবে কুয়াশাও

ভোর থেকেই ঝলমলে রোদ ছড়াতে দেখা গেছে পূবালী সূর্যকে। তাপমাত্রা বৃদ্ধিতে নেই সেই শীতের তীব্রতা। সকাল সকাল কাজে বেরিয়ে যেতে দেখা গেছে বিভিন্ন পেশাজীবীদের। তবে মৌসুমের টানা শীতে আয়-রোজগার কমে যাওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

এস/ আই.কে.জে


পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250