রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

ক্যান্সার গবেষণায় বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সমঝোতা

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল (এনআইসিআরএইচ), বাংলাদেশ এবং বেলজিয়ামের হোপিটাল ইউনিভার্সিটায়ার ডি ব্রুকসেলস (হাব)-এর বোর্ডেট ক্যান্সার ইনস্টিটিউটের মধ্যে ক্যান্সার কেয়ার ও গবেষণায় সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মাধ্যমে ক্যান্সার রোগের সেবা প্রদানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য যৌথ গবেষণা কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়ন করবে দুই প্রতিষ্ঠান।

সোমবার (১৫ই জুলাই) ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বাংলাদেশের পক্ষে সই করেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির উপপ্রধান ফ্রান্সিস দে ড্রি, চিফ মেডিকেল অফিসার জাঁ-মাইকেল হগারডি এবং ফিজিশিয়ান প্রধান ক্লো স্পিলিবোড হাসপাতালের পক্ষ থেকে সই করেন।

আরো পড়ুন : ৯৬ বর্গকিলোমিটার আয়তনের তেলের খনির সন্ধান পেলো কুয়েত

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছর ধরে এ সমঝোতা স্মারক সইয়ের জন্য বাংলাদেশ দূতাবাস ও হাসপাতালটি আলোচনা করছিল।

রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ গণমাধ্যমকে জানান, এ সমঝোতার মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ও গবেষণা কয়েক ধাপ এগিয়ে যাবে।

এস/কেবি

ক্যান্সার গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250