বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আজ শহীদ মিনার থেকে শুরু গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫০ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আনুষ্ঠানিক প্রচার বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে। গতকাল বুধবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসন–শোষণবিরোধী সংগ্রাম, ’৫২–এর ভাষা আন্দোলন, ’৬২–এর শিক্ষা আন্দোলন, ’৬৬–এর ৬ দফা স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম, ’৬৯-এর গণ–অভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০ ও ’২৪ এর গণ–অভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মাধ্যমে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, ’৯০ ও ’২৪–এর গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদকে সাম্প্রদায়িক অপশক্তি, লুটেরা দুর্বৃত্ত ও কোটিপতিদের ক্লাব নয়, শোষিত-বঞ্চিত, মেহনতি জনতার অধিকার আদায়ের হাতিয়ারে পরিণত করা, গণ–আন্দোলনের শক্তিকে বিকশিত করে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তুলতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।

যুক্তফ্রন্টভুক্ত শরিক দলগুলোর ঢাকার সব প্রার্থী ও নেতা–কর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী ও গণতন্ত্রকামী জনগণকে বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারাভিযান সফল করার জন্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

জে.এস/

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250