শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঢাকায় আজ জলের গানের কনসার্ট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানুষ, জলবায়ু ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজিত ‘ইকোস অব দ্য ডেলটা’ শিরোনামের কনসার্টে গাইবে জলের গান। আজ মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করেছে ‘বায়োফিলিয়া’। গানের পাশাপাশি থাকছে নৃত্যনাট্যের পরিবেশনা।

দীর্ঘদিন ধরে জলবায়ু সুরক্ষায় কাজ করে যাচ্ছে বায়োফিলিয়া। সে কারণে প্রকৃতি আর মাটিঘেঁষা মানুষের গান গেয়ে দেশ-বিদেশে আলোড়ন তোলা সংগীতদল জলের গানকে নিয়ে ‘ইকোস অব দ্য ডেলটা’ অনুষ্ঠানের আয়োজন করেছে। এ আয়োজন শুধু নিবন্ধিত অতিথিরা উপভোগ করার সুযোগ পাবেন।

জলের গানের সদস্য রানা সরোয়ার জানান, এ আয়োজন অন্য সব কনসার্ট থেকে কিছুটা আলাদা। এতে সুর-মূর্ছনার মধ্য দিয়ে প্রকৃতি আর মানুষের সংযোগ গড়ে তোলার আহ্বান জানানো হবে; যা সংগীত সন্ধ্যায় আগত দর্শক-শ্রোতামনে কিছুটা হলেও ছাপ ফেলবে বলে আশা করছেন তারা।

ছোট একটা বিরতির পর নিয়মিত স্টেজ শো করে যাচ্ছে জলের গান। কিছুদিন আগে এই গানের দল ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক পরিবেশনা দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

জে.এস/

জলের গান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250