বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

বাংলাদেশ থেকে ৯০০ বাইক চালক নেবে দুবাই, বেতন ৮৩ হাজার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোরতা থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এবার তারা ৯০০ জন মোটরসাইকেল চালক নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এজন্য ইতোমধ্যে ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইস্থ বাংলাদেশ মিশনে।

জানা গেছে,  বাংলাদেশ থেকে বাইক ও ট্যাক্সিচালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। 

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, এরইমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে ৯০০ কর্মীর ডিমান্ড লেটার পেয়েছেন তারা। আপাতত কোম্পানিটি ৯০০ বাইক রাইডারের ডিমান্ড করলেও, তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেয়ার কথা জানিয়েছে।

আরো পড়ুন : বাতিল হচ্ছে ট্রাম্পের অস্ত্রের লাইসেন্স

বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান গত ২৪ মে দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ১৬টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে, কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী। 

এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও সেখানে উপস্থিত ছিলেন। এর পরই তাদের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

এদিকে এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার ওপর বেশ জোর দেয়া হচ্ছে। নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক স্যালারি হিসেবে মাসে ২৬০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৮৩ হাজার টাকার বেশি) পাবেন। দেয়া হবে আবাসন সুবিধাও। তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এস/ আই.কে.জে

বাংলাদেশ বাইক চালক দুবাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250