শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

তিনদিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার (১৩ই আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায়ের সময় প্রধান উপদেষ্টাকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ফোনে শুভেচ্ছা বিনিময় করেন এবং সফরের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়গুলো মালয়েশিয়ার মন্ত্রিসভায় আলোচনা করবেন বলে জানান। প্রধান উপদেষ্টা এই সফল সফরের আয়োজনের জন্য বন্ধু আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান।

এ সফরে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা, পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই, বাংলাদেশি কর্মী নিয়োগ ও শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

গত সোমবার (১১ই আগস্ট) মালয়েশিয়া পৌঁছানোর পর প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হয়। গত মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সরবরাহ, ব্যবসা ও অন্যান্য সহযোগিতা-সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।

আলোচনায় মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিকসংখ্যক পেশাজীবী পাঠানো ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

বুধবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস ভিসা’ চালুর প্রস্তাব দেন। এ ভিসা চালু হলে মালয়েশিয়ায় পড়াশোনা শেষে বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250