রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

বিজিবির কাছে মিয়ানমার সীমান্ত রক্ষী সদস্যদের আত্মসমর্পণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি সহ্য করতে না পেরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) ১২ জনের একটি সশস্ত্র গ্রুপ। 

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে তারা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন।

আরো পড়ুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুকে পোস্টার লাগিয়ে বাজারে ঘুরছেন ব্যাংক কর্মকর্তা

যদিও বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য এখনো নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য বলেন, শনিবার বিকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি হয়। 

সীমান্ত সুরক্ষা রাখতে বিজিবি কঠোর অবস্থান নেয়। এ অবস্থায় রোববার ভোরে বিজিপির কিছু সশস্ত্র সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে বলে জানান তিনি।

এসি/


বিজিবি মিয়ানমার সীমান্ত রক্ষী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250