বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন কোনো বেআইনি নির্দেশ দেবে না বা কর্মকর্তাদের কাউকে পক্ষপাত করতে বলবে না বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘আমরা অবশ্যই নির্দেশনা দেব, কিন্তু কোনো বেআইনি নির্দেশনা কখনো দেওয়া হবে না। কাউকে ফেভার করার জন্য বা কারও পক্ষ হয়ে কোনো নির্দেশনা দেওয়া হবে না। আমাদের নির্দেশনা হবে আইন ও বিধি মোতাবেক—সঠিক কাজ সঠিকভাবে করার জন্য।’

আজ শনিবার (২৭শে সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫-এ এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা বর্তমানে আমেরিকা সফরে আছেন। বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি নিয়মিতভাবে বিশ্বনেতাদের আশ্বস্ত করছেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা আছে বলেই তিনি এটা বলতে পারছেন। আমাদের অবশ্যই তার এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। অতীতে যা-ই হয়ে থাকুক, এখন আমাদের প্রমাণ করতে হবে, আমরা এটা পারি। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই।’

কোনো কর্মকর্তা নির্বাচনে কারও পক্ষ হয়ে কাজ করবেন—এটা আশা করেন না সিইসি। তিনি বলেন, ‘আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা-অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমি পজিটিভ মানুষ। গ্লাসে আমি সব সময় অর্ধেক ভরা পানি দেখি।’

এ সময় নিরপেক্ষভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করান সিইসি।

ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনারা কারও পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষে কাজ করবেন না। একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। বিশেষভাবে, বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমেই কাজ করতে হবে। আমরা আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার ওপর।’

জে.এস/

এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250