রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন বিজিবির ৭২ কর্মকর্তা-কর্মচারী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৭২ জন কর্মকর্তা-কর্মচারীকে এককালীন আর্থিক অনুদান ও তাদের বেতনের সঙ্গে মাসিক ভাতার মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

রোববার (১৫ই ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব তাজিনা সরোয়ার।

আরও পড়ুন: তোপ ধ্বনিতে বীর শহীদদের জানানো হলো গান স্যালুট

স্বীকৃতি পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পদক পেয়েছেন ১২ জন। এই ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং মাসিক ১ হাজার ৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক পেয়েছেন ২৪ জন। এই ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্তদের এককালীন ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং মাসিক ১ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সেবা পদক পেয়েছেন ১২ জন। এই ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং মাসিক ১ হাজার ৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ক্যাটাগরিতেও স্বীকৃতিপ্রাপ্তদের এককালীন ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং মাসিক ১ হাজার ৫০০ টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট বর্ডার গার্ড সেবা পদক পেয়েছেন ২৪ জন। এই ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্তদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং মাসিক ১ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

এসি/ আই.কে.জে/ 

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250