শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল প্রত্যাশিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তি পেয়েছে সপ্তাহ হয়নি, এরই মধ্যে হাজার কোটি ছুঁই ছুঁই আয় এই ছবিটির! অবিশ্বাস্য হলেও, প্রতিদিনই একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ‘পুষ্পা টু’। মুক্তির দিন থেকে চতুর্থ দিনেও সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে রেকর্ড গড়েছে।

সোমবার (৯ই ডিসেম্বর) স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রোববার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা টু’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে এবং বিশ্বব্যাপী ছবিটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

স্যাকনিল্ক এর রিপোর্ট অনুসারে, গত ৪ঠা ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি আয় করে ‘পুষ্পা টু’। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি এবং শনিবার ১১৯.২৫ কোটি রুপি আয় করেছিল।

রোববার অর্থাৎ চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা টু’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা টু’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।

ধারণা করা হচ্ছে, একের পর রেকর্ড ভেঙে আয়ের ধারা এভাবে চলতে থাকলে সর্বোচ্চ আয়ের ভারতীয় চলচ্চিত্র কল্কি ২৮৯৮ এডি কেও ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু’র আয়।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

ওআ/কেবি


‘পুষ্পা টু’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250