বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রমজানে জয়া যে আহবান জানালেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে সব সময়ই পশু-পাখির জন্য নানা উদ্যেগ গ্রহণ করতে দেখা যায়। পশুপ্রেমের জন্য ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাও পেয়েছেন এই অভিনেত্রী।

রমজান উপলক্ষ্যেও আরও একবার পশুপ্রেম দেখা গেল জয়ার মাঝে। মঙ্গলবার (১২ই মার্চ) শুরু হয়েছে মুসলমানদের পবিত্র মাস রমজান। রমজান মাসে দিনের বেলায় দোকান-রেস্তোরাঁগুলোর বড় অংশ বন্ধ থাকে। এতে অসহায় অবস্থায় পড়ে অবলা প্রাণী কুকুর। কারণ সারা দিন পথে পথে ঘুরে মানুষের দেওয়া খাবার খেয়েই বাঁচে কুকুরেরা। যেহেতু রমজানে মানুষ দিনের বেলা খাবার খায় না, ফলে কুকুরদেরও খাদ্য সংকট দেখা দেয়। বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জয়া আহসান।

আরো পড়ুন: রমজান নিয়ে মিশা সওদাগর যে বার্তা দিলেন

সবার প্রতি আর্জি জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটা তাদের কপালে জোটে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।

জয়াকে সবশেষ দেখা গেছে ‘পেয়ারার সুবাস’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পেয়েছে গেল ৯ই ফেব্রুয়ারি।

এসি/  আই.কে.জে

জয়া রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250