বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

কুকুরকে ফুলের মুকুট পড়ালেন জয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ক্যারিয়ারে চলছে তার সুসময়। কলকাতা ও বাংলাদেশে একের পর এক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। সিনেমার পাশাপাশি স্যোশাল মিডিয়ায় নিয়মিত ব্যক্তিজীবনের নানা মুহুর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

কখনো প্রেম, আবার কখনো প্রিয় কুকুরের সঙ্গে খুনসুটি, আবার কখনো ছাদবাগানে সবজির চাষ। সবই ভক্তদের সঙ্গে অবলীলায় শেয়ার করেন এই তারকা অভিনেত্রী। এবার জয়া আহসান তার প্রিয় কুকুরকে শাপলা ফুলের মুকুট পড়িয়ে দিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুধু কুকুরকে নয়, নিজেও শাপলা ফুলের মুকুট পড়ে অভিনব সাজে সেজেছেন জয়া। আর সেই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে অভিনেতা জাহিদ হাসানের একটি উক্তি লিখেছেন, 'জীবনের কোনো সফলতাই শাপলা ফুলের মতো না, যে পুকুরের উপর ভেসে থাকবে আর তুমি গিয়ে ছিড়ে আনবে...জীবনের সফলতা শোল মাছ ধরার মতো...ডুব দিয়ে কাদার ভেতর থেকে উঠতে হয়।'

জে.এস/

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250