রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ

শুঁটকিতে কীটনাশক, ক্যানসারের ঝুঁকি: গবেষণা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৪ই মে ২০২৫

#

শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। আজ বুধবার (১৪ই মে) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বাগেরহাটে অবস্থিত চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম এ গবেষণা পরিচালনা করেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, গবেষণায় দেখা গেছে, ২৬০টি নমুনার মধ্যে ১৩ শতাংশে বালাইনাশকের (কীটনাশক) উপস্থিতি পাওয়া গেছে। যা থেকে ক্যানসার হতে পারে। এন্ডোসালফান সালফেটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। এসব শুঁটকি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট ও নাটোরের চলনবিল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, শুঁটকিতে চারটি কীটনাশকের মধ্যে এন্ডোসালফান সালফাইটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া, সভাপতিত্ব করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. মোস্তফা।

এইচ.এস/

গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250