বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

এক দিনের ব্যবধানে কমছে সোনার দাম, ভরি ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বৈশ্বিক বাজারে সোনার দামে অস্থিরতা যেন কাটছে না। বৈশ্বিক অস্থিরতার জেরে দেশের বাজারেও সোনার দাম একদিন কমছে তো পরদিন আবার বাড়ছে। গতকাল বৃহস্পতিবার (৩০শে অক্টোবর) থেকে সোনার দাম বেড়েছিল।

তাতে ভালো মানের সোনার দাম দুই লাখ টাকা ভরি ছাড়ায় আবার। দিন না ঘুরতেই আজ শুক্রবার থেকে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলার্স ব্যবসায়ীদের সমিতি।

এ দফায় দেশের বাজারেও সোনার দাম ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলার্স সমিতি বা বাজুস। এতে সোনার নতুন দাম ভরিপ্রতি ২ লাখ ৯৬ টাকা হবে। নতুন দর আজ থেকে কার্যকর হবে।

এর আগে বৈশ্বিক বাজারে দাম নিম্নমুখী থাকায় দেশে টানা তিন দিন দাম কমেছিল। তবে বৈশ্বিক বাজারে বুধবার আবারও বেড়েছিল সোনার দাম। তাতে দেশের বাজারেও দাম বাড়ানো হয়। সব মিলিয়ে গত এক সপ্তাহে ভালো মানের এক ভরি সোনার দাম কমেছিল ২৩ হাজার ৫৭৩ টাকা।

তাতে দাম নেমে এসেছিল দুই লাখ টাকার নিচে। তবে বুধবার আবারও একলাফে ৮ হাজার ৯০০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। তাতে বৃহস্পতিবার সোনার দাম আবারও দুই লাখ টাকা ছাড়ায়।

বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ হাজার ৬১৩ টাকা কমে হবে ২ লাখ ৯৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ৫০৮ টাকা কমে ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনা ২ হাজার ১৪৬ টাকা কমে ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা হবে।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮৩১ টাকা কমে দাঁড়াবে ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।

জে.এস/

সোনার দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250