বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

৫ বছর পর ক্যানোলা তেল আমদানি করছে ভারত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম ক্যানোলা তেল আমদানি করছে ভারত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাজারে সরিষার তেলের সংকট হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম হওয়ায় বিদেশি তেল কেনা লাভজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্প খাতের কর্মকর্তারা।

ভারতের ভোজ্যতেল ব্যবসায়ী জিজিএন রিসার্চের ব্যবস্থাপনা অংশীদার রাজেশ প্যাটেল রয়টার্সকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ হাজার টন ক্যানোলা তেলের একটি চালান চলতি মাসে গুজরাটের কান্দলা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

গত জুলাইয়ে স্থানীয় বাজারে সরিষার তেলের প্রতি টনের দাম বেড়ে ১ লাখ ৬৭ হাজার রুপিতে (প্রায় ১,৯১৪.০২ ডলার) পৌঁছায়, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। এটি এক বছর আগের দামের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি।

মুম্বাইভিত্তিক গ্লোবাল ট্রেডিং হাউসের একজন ব্যবসায়ী বলেন, দামের এই ঊর্ধ্বগতি আমদানির সুযোগ তৈরি করেছে। যেহেতু আগামী বছরের মার্চ মাসের আগে দেশে নতুন ফসল বাজারে আসবে না, তাই আরও আমদানি হতে পারে।

ভারত সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম তেল এবং আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে সয়াবিন তেল ও সূর্যমুখী তেল আমদানি করে থাকে। তবে বর্তমানে সয়াবিন তেলের আমদানিও বাড়ছে, কারণ, কিছু ক্রেতা তুলনামূলক দামি সয়াবিন তেলের পরিবর্তে সস্তা সয়াবিন তেল কিনছেন।

জে.এস/

ভারত আমদানি ভোজ্যতেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250