বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত

‘আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করতে উঠে-পড়ে লেগেছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৪ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের ডাকা সমাবেশে জামায়াতের এক নেতা বলেছেন, আল্লাহ নিজেই দাঁড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এবার উঠে পড়ে লেগেছে।

গতকাল মঙ্গলবার (১১ই নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে জামায়াতের এক কর্মী এ কথা বলেন। জামায়াত কর্মীর এমন বেফাঁস মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। খবর দৈনিক ইনকিলাবের।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই বক্তব্য আসলে জামায়াতের রাজনৈতিক প্রতীক ‘দাঁড়িপাল্লা’কে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করার, জামায়াত এতদিন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও এবার আল্লাহর নাম নিয়ে রাজনীতি করছে। যা নির্বাচনপূর্ব সময়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির আশঙ্কা বাড়াচ্ছে।

মাওলানা তারেক জামেল মনে করেন, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা সংবিধানবিরোধী এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। জামায়াত আল্লাহর নাম ব্যবহার করে, ধর্মপ্রাণ মুসলমানদের ধোঁকা দিচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষক রুহল আমিন বলেন, জামায়াত এই ধরনের বক্তব্যের মাধ্যমে ধর্মকে পুজি করে রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250