বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পর্যটক এবং বাসিন্দাদের আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কতা দিয়েছে দেশটি। এমনকি নিরবিচ্ছিন্ন ও সুন্দরভাবে হজ মৌসুম শেষ করতে কঠোর শাস্তির বিধান রেখেছে সৌদি প্রশাসন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। আর যারা এ আইন ভঙ্গ করবেন তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। অপরদিকে যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন— তাদের প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সৌদির মন্ত্রণালয় জানিয়েছে, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

আরও পড়ুন: হজযাত্রী প্রেরণে বিশ্বে চতুর্থ বাংলাদেশ

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদিতে যান। এ ছাড়া সৌদির স্থানীয়রাও হজ পালন করে থাকেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১৪ জুন হজ শুরু হতে পারে। করোনা বিধিনিষেধ না থাকায় গত বছরের মতো এবারও হজ পালনে পবিত্র মক্কা নগরীতে সমবেত হবেন লাখ লাখ মানুষ।

সূত্র: গালফ নিউজ

এসকে/

সৌদি আরব হজ পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250