বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘ডিয়ার মা’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতীয় বাংলা চলচ্চিত্রের দর্শকনন্দিত অভিনয়শিল্পী জয়া আহসানের অভিনীত নতুন সিনেমা 'ডিয়ার মা' মুক্তি পাচ্ছে কলকাতায়। 'ডিয়ার মা' সিনেমাটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

জয়া আহসান বলেন, 'ডিয়ার মা মুক্তি পাচ্ছে ১৮ই জুলাই। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমার প্রতি বিশ্বাস রেখেছেন একজন অভিনেত্রী হিসেবে। ভালো একটি চরিত্র আমাকে দিয়েছেন।'

জয়া আহসান আরও বলেন, 'এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে দর্শকরা এবারই প্রথম আমাকে দেখবেন পর্দায়। সিনেমাটি মূলত মা ও সন্তানের গল্প নিয়ে।'

জয়া আহসান বর্তমানে কলকাতায় নতুন একটি সিনেমার শুটিং করছেন। সিনেমার নাম 'আজও অর্ধাঙ্গিনী'। এটি পরিচালনা করছেন কৌশিক গাঙ্গুলি।

জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250