শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৩৫০ বস্তা ভিজিএফ চাল মিললো ইউপি চেয়ারম্যানের বাড়িতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বসতঘর থেকে ৩৫০ বস্তা সরকারি ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।  

শনিবার (২৯শে জুন) দিবাগত মধ্য রাতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ।

ইউএনও মো. শাহীন মাহমুদ গণমাধ্যমকে জানান, চেয়ারম্যানের বাড়িতে ভিজিএফের ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল (সাড়ে ১৭ টন) পেয়ে জব্দ করা হয়েছে। সরকারি চাল গোডাউন ব‌্যতিত কোনো ব‌্যক্তিগত বাসা-বাড়িতে রাখার কোনো নিয়ম নেই। এটি অপরাধ। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

এদিকে ঘটনার সময় চেয়ারম‌্যান গোলাম মর্তুজা বাড়িতে ছিলেন না। তার ব্যবহৃত মোবাইলফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া গেছে। তবে ইউএনও শাহীন মাহমুদ জানিয়েছেন, চেয়ারম্যানকে খবর দেওয়া হয়েছে, তিনি পটুয়াখালী শহর থেকে আসছেন।

এইচআ/ 


ইউপি চেয়ারম্যান ভিজিএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250