বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি আল-উদেইদ-এ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এ হামলাকে ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।

আল-আনসারি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্র হিসেবে আমাদের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখি এবং আন্তর্জাতিক আইনের আওতায় এ স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি।’

তিনি জানান, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। আল-উদেইদ ঘাঁটি আমেরিকার সবচেয়ে বড় মধ্যপ্রাচ্য ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে কয়েক হাজার আমেরিকান সেনা মোতায়েন রয়েছেন।

কাতার ইতিমধ্যেই এ হামলার পর দেশের আকাশসীমায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এ হামলার মধ্য দিয়ে চলমান ইরান-ইসরায়েল-আমেরিকা উত্তেজনার মাত্রা আরও একধাপ বাড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত এখন উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি প্রভাবিত করতে শুরু করেছে।

কাতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250