বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ফজলুর রহমানের বাসার সামনে মব সৃষ্টি করা সাংবিধানিক অধিকারের চরম লঙ্ঘন: আসক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ সোমবার (২৫শে আগস্ট) এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, ‘মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত ও অবরুদ্ধ করার সমতুল্য। এ ধরনের বেআইনি তৎপরতা সুস্পষ্টভাবে সংবিধানে প্রদত্ত নাগরিকের মতপ্রকাশ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদার অধিকারের ওপর স্পষ্ট হস্তক্ষেপ।’

এতে বলা হয়, ‘সংবিধান প্রত্যেক নাগরিককে জীবন ও নিরাপত্তার নিশ্চয়তা (অনুচ্ছেদ ৩১ ও ৩২) এবং চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৯) প্রদান করেছে। ফজলুর রহমানের বাসার সামনে সংঘটিত মবের ঘটনা এসব মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এই ঘটনা শুধু একজন প্রবীণ বীর মুক্তিযোদ্ধাকে অপমান নয়, বরং সমগ্র সমাজের ওপর ভীতি সঞ্চার এবং ভিন্নমত দমন করার ন্যাক্কারজনক প্রচেষ্টা।’

আইন ও সালিশ কেন্দ্র (আসক) মনে করে, রাষ্ট্র যদি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে তা শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং দেশের আন্তর্জাতিক অঙ্গীকারগুলো এড়িয়ে যাওয়ার সামিল।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের মৌলিক অধিকার সুরক্ষা করা। এ দায়িত্ব পালনে ব্যর্থতা শুধু সংবিধানের পরিপন্থী নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আঘাত। অবিলম্বে এ ধরনের মব রাজনীতি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আসকের আহ্বান, অবিলম্বে এ ধরনের মব বন্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হোক, নচেৎ রাষ্ট্রের আইনের শাসন ও গণতান্ত্রিক ভিত্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ফজলুর রহমান আইন ও সালিশ কেন্দ্র আসক মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আসক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250