বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

মানিকগঞ্জে ৫ সোনা পাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ৫  সোনা পাচারকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। বুধবার (১৩ই মার্চ) বেলা ১১টার দিকে এই রায় দেন বিচারক জয়শ্রী সমদ্দার।

এসময় প্রত্যেকে ৫০ হাজার অর্থদণ্ড করা হয়, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। 

রায়ের কপি থেকে জানা যায়, গত ২০১৮ সালের অক্টোবর মাসের ৪ তারিখে ঢাকা থেকে মহাসড়ক হয়ে চোরাকারবারীরা স্বর্ণ নিয়ে বেনাপোল যাচ্ছে এমন তথ্য পান র‌্যাব-২। পরে তারা ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় চেকপোস্ট স্থাপন করেন।

আরো পড়ুন: অভয়াশ্রমে মৎস্য শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড

ওই দিন বেলা ১১টার দিকে চেক পোস্টের সামনে বেনাপোলগামী একটি বাস আসলে তারা বাসটিকে সিগন্যাল দিয়ে থামায়। বাসের যাত্রীদেরকে নামতে বলেন। এসময় ৫ জন যাত্রী তাদের সামনে দিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের ধরে ফেলে।

পরে তাদের দেহ তল্লাশি করে ২২৭টি স্বর্ণের বার যাহার ওজন ৪৩.৭ কেজি (২৬৪৭৭ গ্রাম) উদ্ধার করেন। তারা জব্দ স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

এই ঘটনার পরের দিন ৫ই আক্টোবর মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হয়। পরে এই মামলার তদন্ত ভার পান সদর থানার সাব-ইন্সপেক্টর মো. হারেস সিকদার। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন ২০১৯ সালের মাসের ১২ই ডিসেম্বর। 

১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পি পি মথুর নাথ সরকার ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নজরুল ইসলাম বাদশা।

এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।

এইচআ/ 

সোনা পাচারকারীর যাবজ্জীবন কারাদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250