বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জায়েদ খান কী আসলেই বিয়ে করেছেন

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে একটি অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বাঙালি অধ্যুষিত এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেতাকে নিয়ে নানা সময়েই চর্চা হয়। এমনকি জায়েদ সামাজিক মাধ্যমে কোনো ছবি দিলে সেটাও মুহূর্তেই ভাইরাল হয়। এবার জায়েদ খান আলোচনায় এলেন বিয়ের ছবিতে। 

সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে জায়েদ খানকে দেখা যাচ্ছে, বরের পোশাকে। তার পাশে কনের সাজে এক নারী।

আবার সেই নারীর মুখ ঢেকে দেওয়া। ঠিক এখানেই রহস্য তৈরি হয়েছে। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, জায়েদ খানের পাশে থাকা কনের সাজের মেয়েটি কে? সত্যিই কি বিয়ে করলেন তিনি? অনেকেই মজা করে সামাজিক মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!

তবে যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান জানালেন, এটা ছিল বিয়ে বিষয়ক একটি আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে মিশিগানে একটি অনুষ্ঠানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।

জে.এস/

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250