সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

তেহরিক-ই-তালেবান পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিরা নজরদারিতে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তেহরিক–ই–তালেবান পাকিস্তান (টিটিপি)–এ যোগ দেওয়ার চেষ্টা করা বাংলাদেশিদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম জানান, তিন মাস আগে সাভার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি টিটিপির মাধ্যমে যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন। ওই ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। যদিও ওই (গ্রেপ্তার) ব্যক্তির দাবি, তিনি ওমরাহ পালন শেষে পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে তার এক বন্ধু তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে বলেছিলেন। সেটা না করে তিনি দেশে ফিরে এসেছেন।

আইজিপি আরও বলেন, ‘সম্প্রতি আমরা গণমাধ্যমে দেখলাম, ফয়সাল নামের একজন বাংলাদেশি আগেই পাকিস্তানে গিয়েছিলেন। তিনি নিহত হয়েছেন। মাঝখানে আমরা আরেকজন নিহত হওয়ার খবর পেয়েছি, যিনি টিটিপির হয়ে ড্রোন চালাতেন। তিনি বাংলাদেশি বলে জেনেছি। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা এ বিষয়ে কাজ করছি।’

বাহারুল আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250