বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

হারিয়ে যাওয়া প্রায় ৭ লাখ টাকা যাত্রীকে ফেরত দিলো বিমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী ২৩ হাজার সৌদি রিয়ালসহ মানিব্যাগ ফেলে যান। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় লাখ ৭২ হাজার টাকা। পরে সেই মানিব্যাগ যাত্রীর হাতে তুলে দিয়েছে বিমান ।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৬ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বিমানের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি


বিমান জানায়, বিমানের বিজি-২৩৬ জেদ্দা-সিলেট-ঢাকা ফ্লাইট আগমনের পর কেবিন তল্লাশিকালে নিরাপত্তারক্ষী জোবায়দ হোসেন ৩০-এ সিটে একটি মানিব‍্যাগ পান। এই সিটের যাত্রী তার মানিব্যাগ ভুলে ফেলে গিয়েছিলেন। পরে বিমানের নিরাপত্তাকর্মীরা যাত্রীকে এয়ারপোর্টের ভেতরে অনুসন্ধান করে পেয়ে তাকে মানিব্যাগটি হস্তান্তর করেন।

এইচআ/ আই.কে.জে

বিমান টাকা উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250