শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

দেশের মানুষ সাফল্য চায়, তোমরা সেই সাফল্য এনে দিয়েছো : ড. ইউনূস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের মানুষ সাফল্য চায় আর তোমরা আমাদের সেই সাফল্য এনে দিয়েছো।

শনিবার (২রা নভেম্বর) বাংলাদেশের সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা এসময় দেশবাসীর পক্ষ থেকে তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে ৩০শে অক্টোবর কাঠমান্ডুতে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে বিজয় অর্জনকারী এই দলটি তাদের স্বপ্ন ও সংগ্রামের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে শেয়ার করেন।

দলের অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা অনেক বাধা পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন। তিনি আরও বলেন, এটি কেবল নারী ফুটবল দল নয় বরং বাংলাদেশের নারীরা সাধারণত অনেক সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে। সাবিনা তার কিছু সহকর্মী যেমন মারিয়ার সংগ্রামের কথাও তুলে ধরেন। মারিয়া ময়মনসিংহের বিখ্যাত কলসিন্দুর গ্রাম থেকে এসেছেন, যা সাফজয়ী দলে ছয়জন খেলোয়াড় দিয়েছে। ছোটবেলায় পিতৃহারা মারিয়াকে তার মা বড় করেছেন।

অন্যান্য খেলোয়াড়রাও তাদের অভিজ্ঞতার কথা জানান। উইঙ্গার কৃষ্ণা রাণী সরকার ঢাকায় তাদের থাকার সমস্যার কথা তুলে ধরেন এবং মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ির লাকসামছড়ি উপজেলায় একটি প্রত্যন্ত এলাকার খেলোয়াড় হিসেবে তার সমস্যার কথা শেয়ার করেন। মিডফিল্ডার স্বপ্না রাণী তার নিজ জেলা দিনাজপুরের রাণীসঙ্কইলে খেলার অনুপযুক্ত অবকাঠামোর বিষয়টিও উল্লেখ করেন।

কৃষ্ণা প্রধান উপদেষ্টার কাছে তাদের জন্য একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আয়োজনের অনুরোধ জানান, বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস প্রত্যেক খেলোয়াড়কে তাদের স্বপ্ন, সংগ্রাম ও দাবি লিখে তার দপ্তরে জমা দিতে বলেন এবং প্রতিশ্রুতি দেন যে তাদের চাহিদা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার চেষ্টা করা হবে। তিনি বলেন, তোমাদের যা কিছু চাওয়া আছে, তা বিনা দ্বিধায় লিখে পাঠাও। আমরা তোমাদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবো এবং যথাসম্ভব তা সঙ্গে সঙ্গে পূরণ করবো।

এ অনুষ্ঠানে কোচ পিটার বাটলার, ম্যানেজার মাহমুদা আক্তার এবং উপদেষ্টা আসিফ মাহমুদ, সুপ্রদীপ চাকমা, বিধান চন্দ্র রায় ও নূরজাহান বেগম উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (২রা নভেম্বর) বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান সাফ জয়ীরা।

ওআ/কেবি

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250