শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাকসু নির্বাচন: ৩ ঘণ্টায় টিএসসিতে ৩৫ শতাংশ ভোট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথম তিন ঘণ্টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ৩৫ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় এ তথ্য জানান কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।

তিনি জানান, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আমাদের কেন্দ্রে ১৯টি বুথে ভোট গ্রহণ চলছে। তিন ঘণ্টায় প্রতিটি বুথে অন্তত ১২০ জন ভোট দিয়েছেন। এই হিসাবে তিন ঘণ্টায় কেন্দ্রটিতে ২ হাজার ২৮০টির মতো ভোট পড়েছে।

এই ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রটির ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে মনে করছেন তিনি। প্রায় ৪০ হাজার ভোটারের এই নির্বাচনে কেন্দ্রটিতে ভোটার রয়েছেন ৫ হাজার ৬৬৫ জন। ভোট গ্রহণ শুরুর আগে থেকেই টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়।

জে.এস/

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250